Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহার

আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহার
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্টের আইনজীবীরা। বুধবার দিনভর আদালতের বাইরে অবস্থান বিক্ষোভ চালানোর পর সন্ধ্যায় বিচারকদের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান মেলে। তারপরই আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবীরা।
Advertisement
ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ চক্রবর্তী জানান, দফায় দফায় দু’পক্ষের আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার আইনজীবীরা কাজে ফিরবেন। উল্লেখ্য, আদালতের বিভিন্ন এজলাসে একাধিক ইস্যুতে বিচারকদের সঙ্গে আইনজীবীদের মতানৈক্য দেখা দেওয়ায় তৈরি হয়েছিল সমস্যা। এর প্রতিবাদেই শুরু হয়েছিল কর্মবিরতি। 
সম্পর্কিত সংবাদ