Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

এইমস নার্সের দুই সন্তানকে পুড়িয়ে খুন! চাঞ্চল্য বিহারে

ফের বিহারে দুষ্কৃতী দৌরাত্ম্য!  দুই শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ।  পাটনার জানিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, নিহত দুই শিশুর নাম অঞ্জলি ও অংশ।

এইমস নার্সের দুই সন্তানকে পুড়িয়ে খুন! চাঞ্চল্য বিহারে
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ফের বিহারে দুষ্কৃতী দৌরাত্ম্য!  দুই শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ।  পাটনার জানিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, নিহত দুই শিশুর নাম অঞ্জলি ও অংশ। তাঁদের মা শোভা দেবী ও বাবা লালন কুমার গুপ্তা। শোভা দেবী পাটনা এইমসে নার্স হিসেবে কর্মরত। গত বৃহস্পতিবার শিশুরা স্কুল থেকে ফেরার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুর দেহ নিয়ে সন্তানহারা মায়ের কান্নার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

Advertisement

দুই শিশুর বাবা জানিয়েছেন, দুপুর ১২ টা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, কেউ বা কারা তাঁদের সন্তানদের খুন করে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস ঘটনার পর পরিবার ও পরিজনরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌছঁয় জানিপুর থানার পুলিস। আসেন ফুলওয়ারি শরিফের এসডিপিও দীপক কুমার। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, কোনও অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়নি। দুষ্কৃতীরাই ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকে পাঠায় পুলিস। তাঁরা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ