Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেদাবাদ বিমান দুর্ঘটনা: ভুল দেহ পাঠানো হয়েছে, অভিযোগ মৃত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের

দেহ হস্তান্তরে বিভ্রাট! আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত অন্তত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের অভিযোগ, তাদের কাছে ভুল করে অন্য কারও দেহ এসে পৌঁছেছে।

আমেদাবাদ বিমান দুর্ঘটনা: ভুল দেহ পাঠানো হয়েছে, অভিযোগ মৃত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেহ হস্তান্তরে বিভ্রাট! আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত অন্তত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের অভিযোগ, তাদের কাছে ভুল করে অন্য কারও দেহ এসে পৌঁছেছে। এই পরিবারগুলির আইনজীবীর তরফে একথা জানানো হয়েছে। ঘটনাচক্রে, আমেদাবাদের সরকারি হাসপাতালে ডিএনএ স্যাম্পলিংয়ের পর সিল করা কফিনে দেহগুলি ব্রিটেনে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, এই ডিএনএ স্যাম্পলিং ও শনাক্তকরণের প্রক্রিয়ায় এয়ার ইন্ডিয়া যুক্ত ছিল না। তারা শুধু দেহগুলি ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিল। ফলে এই দেহ-বিভ্রাটের নেপথ্যে বিমান সংস্থাটির কোনও ভূমিকা ছিল না। এবিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘মৃতদের প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদান ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দেহ হস্তান্তরের কাজ হয়েছিল। এবিষয়ে যে কোনও রকম উদ্বেগ নিরসনে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি।’

Advertisement

মৃত ব্রিটিশ নাগরিকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ পাওয়া সহ অন্যান্য বিষয়ে আইনি সহায়তা করছে ‘কিস্টোন ল’ নামে একটি সংস্থা। তাদের এক আইনজীবীর বক্তব্য, ভুল দেহাবশেষ ব্রিটেনে পাঠানো হয়েছে। জেমস হিলি-প্র্যাট নামে ওই আইনজীবী বলেন, ‘কয়েকজন ব্রিটিশ নাগরিকের দেহ তাড়াহুড়ো করে ভারতেই শেষকৃত্য করা হয়েছিল। তবে আরও অন্তত ১২ জনের দেহাবশেষ ব্রিটেনে পাঠানো হয়েছিল। ওই দেহগুলি যাচাইয়ের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ-র নমুনার মিলিয়ে দেখার ব্যবস্থা করেন চিকিৎসক ফিওনা উইলকক্স। সেই সময়ই অন্তত দু’টি পরিবারের ক্ষেত্রে বিভ্রাট ধরা পড়ে। কফিনে অজ্ঞাত কোনও দেহ আছে জানার পর একটি পরিবার শেষ মুহূর্তে শেষকৃত্যের প্রক্রিয়া বাতিল করে। অন্য একটি পরিবারের কাছে যে কফিনটি এসেছিল, সেটির মধ্যে তাদের প্রিয়জনের সঙ্গেই অন্য আরও একজনের দেহাবশেষ ছিল। অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ সরিয়ে রেখে পরিবারের সদস্যটির দেহাবশেষের শেষকৃত্য করেন তাঁরা।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ