নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে দু’টি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিস। ধৃতের নাম বিশ্বজিৎ নস্কর (৪০)। সে লিলুয়ার চামরাইল দেবীপাড়ার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, শনিবার রাতে লিলুয়ার কুণ্ডুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়। তার সঙ্গে থাকা নাইলনের ব্যাক থেকে দু’টি দেশি রিভলভার ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিস। ধৃতকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিস তদন্ত শুরু করেছে।



