Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নরেন্দ্রলাল খান মহিলা কলেজের সমাবর্তন স্ত্রী-শক্তি পুরস্কার পেলেন অগ্নিমিত্রা

শুক্রবার বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ(স্বশাসিত)-এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান।

নরেন্দ্রলাল খান মহিলা কলেজের সমাবর্তন স্ত্রী-শক্তি পুরস্কার পেলেন অগ্নিমিত্রা
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ(স্বশাসিত)-এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান। ২০২৪–’২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১২৭১জন পড়ুয়ার হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে স্নাতক ৯১২ এবং স্নাতকোত্তর ৩৫৯জন। স্বর্ণপদক পান ৩৮জন, রৌপ্যপদক পান ৩৯জন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপককুমার কর। ‘স্ত্রী-শক্তি পুরস্কার ২০২৬’ দেওয়া হয় রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। উপস্থিত ছিলেন  মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত ও অধ্যক্ষা স্বপ্না ঘোড়াই। অগ্নিমিত্রা পাল বলেন, শিক্ষিত মহিলারাই পরিবার ও সমাজে পরিবর্তনের চালিকাশক্তি। নিজের পোশাক, কোথায় ও কখন বেরবেন, সেই সিদ্ধান্তের অধিকারও তাঁদের। তিনি আরও বলেন, আজকের যাত্রার শুরু হল, শেষ নয়। পাশাপাশি অধ্যক্ষা ২০২৫–’২৬ শিক্ষাবর্ষের সাফল্য তুলে ধরেন। নারীশিক্ষা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়িত্বের বার্তায় শেষ হয় অনুষ্ঠান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ