Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চুক্তির মেয়াদ বাড়ল আগরকরের

এশিয়া কাপের দল ঘোষণার দু’দিনের মধ্যেই পুরস্কার পেলেন অজিত আগরকর।

চুক্তির মেয়াদ বাড়ল আগরকরের
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মুম্বই: এশিয়া কাপের দল ঘোষণার দু’দিনের মধ্যেই পুরস্কার পেলেন অজিত আগরকর। নির্বাচক প্রধানের মেয়াদ ২০২৬ জুন পর্যন্ত বাড়ানো হল। তবে কমিটির সদস্য এস শরৎ পদ ছাড়তে পারেন। যদিও তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

২০২৩ সালের জুনে নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অজিত আগরকর। তাঁর সময়কালে ভারতের পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল। দীর্ঘদিনের খরা কাটিয়ে দু’টি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০২৪ টি-২০ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের রানার্স আপ ভারত। সম্প্রতি ভারতীয় ক্রিকেটে পালাবদলও ঘটেছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসরের পর টেস্টে নেতৃত্বের ব্যাটন উঠেছে শুভমান গিলের হাতে। দলে রদবদল ঘটলেও টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে সেভাবে প্রভাব পড়েনি। এর জন্য প্রশংসা প্রাপ্য নির্বাচক প্রধানের। আইপিএলের পরই আগরকরের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষিত হল সেই খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ