Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিঙ্গাপুরের পর এবার গুয়াহাটিতেও হবে জুবিন গর্গের ময়নাতদন্ত

সিঙ্গাপুরের পর এবার গুয়াহাটির মেডিকেল কলেজ হাসপাতালেও হবে গায়ক জুবিন গর্গের ময়নাতদন্ত। উপস্থিত থাকবেন এইমসের চিকিৎসকরাও। আজ, সোমবার একথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সিঙ্গাপুরের পর এবার গুয়াহাটিতেও হবে জুবিন গর্গের ময়নাতদন্ত
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৯
Prefer us on Google

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর: সিঙ্গাপুরের পর এবার গুয়াহাটির মেডিকেল কলেজ হাসপাতালেও হবে গায়ক জুবিন গর্গের ময়নাতদন্ত। উপস্থিত থাকবেন এইমসের চিকিৎসকরাও। আজ, সোমবার একথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সিঙ্গাপুরের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ নিয়ে গায়কের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের মনে ধোঁয়াশা রয়েছে। উঠেছে ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও। নানা তত্ব সোশ্যাল মিডিয়ায় নিয়ে সরব নেটিজেনরাও। সেজন্যই ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শিল্পীর স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলা হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল, মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা। এই সময় উপস্থিত থাকবেন এইমসের চিকিৎসকরাও। ময়নাতদন্তের পর শিল্পীর মরদেহ অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং সর্বানন্দ সোনওয়াল। এছাড়াও থাকবেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী। এরপর গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। 

সম্পর্কিত সংবাদ