Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দীর্ঘ ৪০ মিনিটের অপেক্ষা, পুতিনের রুদ্ধদ্বার বৈঠক কক্ষে ঢুকেই পড়লেন শাহবাজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হবে। সব ঠিক আছে। অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন পাকিস্তানের প্রধামন্ত্রী শাহবাজ শরিফ।

দীর্ঘ ৪০ মিনিটের অপেক্ষা, পুতিনের রুদ্ধদ্বার বৈঠক কক্ষে ঢুকেই পড়লেন শাহবাজ
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নয়াদিল্লি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হবে। সব ঠিক আছে। অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন পাকিস্তানের প্রধামন্ত্রী শাহবাজ শরিফ। পাশের চেয়ারটি ফাঁকা। সেখানে বসার কথা রুশ প্রসিডেন্টের।

Advertisement

সময় পেরিয়ে যাচ্ছে, দেখা নেই পুতিনের। ঘটনাস্থল তুর্কমেনিস্তানে। সেখানে এক আন্তর্জাতিক ফোরামে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল শাহবাজের। শুক্রবার ছিল সেই বৈঠকের সূচি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পুতিনের সঙ্গে দেখা করতে আগেভাগে এসে চেয়ারে বসে রয়েছেন শাহ। তাঁর সঙ্গে রয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশক দার সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা। জানা গিয়েছে, শাহবাজ প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু তারপরও সেখানে আসেননি পুতিন। তিনি তখন পাশে আর একটি ঘরে বৈঠক করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে। এতেই ধৈর্য হারান শাহবাজ। ভিডিওতে দেখা গিয়েছে, পুতিনের দেখা না পেয়ে ক্ষুব্ধ শাহবাজ উঠে পড়েন।  তারপর যে ঘরে এরদোগান ও পুতিন বৈঠক করছিলেন সেখানে অবাঞ্ছিত অতিথির মতো প্রবেশ করেন। সেখানে মিনিট দশেক থাকার পর বেরিয়ে আসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ