Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ঘুমের মধ্যেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মাত্রা ৬.৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। গতকাল, রবিবার গভীর রাতে জোরালো কম্পন অনুভূত হয় মাজার-ই-শরিফের উত্তর আফগান শহরের কাছে

ঘুমের মধ্যেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মাত্রা ৬.৩
  • ৩ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

কাবুল, ৩ নভেম্বর: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। গতকাল, রবিবার গভীর রাতে জোরালো কম্পন অনুভূত হয় মাজার-ই-শরিফের উত্তর আফগান শহরের কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। আর এই ভূকম্পের ফলে কমপক্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ২৬০। মৃতের ও জখমের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, মাজার-ই-শরিফের কাছে ভূগর্ভের ২৮ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। যদিও ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, সেটি পরিষ্কার করে জানায়নি আফগানিস্তানের তালিবান সরকার।

Advertisement

তবে দেশের প্রতিরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, বাল্খ ও সমনগন প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দুই প্রদেশেই মৃত্যু হয়েছে বহু মানুষের। উদ্ধারকাজ শুরু করেছে আফগান সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের কর্মীরা। ‘ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্য কর্মীরা গিয়েছে। কাছাকাছি যত হাসপাতাল আছে সবকটিকে প্রস্তুত রাখা হয়েছে’, এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারফাত জামান। ফের জোরালো কম্পন অনুভূত হতে পারে, তাই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে আফগান শহরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ