Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ন্যাশনাল গার্ডসদের উপর হামলা আফগান নাগরিকের, ক্ষুব্ধ ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডসকে লক্ষ্য করে গুলি! মার্কিন মুলুকের সবচেয়ে জনবহুল শহর

ন্যাশনাল গার্ডসদের উপর হামলা আফগান নাগরিকের, ক্ষুব্ধ ট্রাম্প
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডসকে লক্ষ্য করে গুলি! মার্কিন মুলুকের সবচেয়ে জনবহুল শহর। হোয়াইট হাউসের খুব কাছেই এই হামলায় বেজায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ভোরে(ভারতীয় সময়) ওয়াশিংটনে আচমকাই ন্যাশনাল গার্ডসদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। ন্যাশনাল গার্ডসের সদস্যদের দিকে ধীরে ধীরে এগিয়ে এসে আচমকাই বন্দুক বের করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সে। যার ফলে গুলিবিদ্ধ হন দুই ন্যাশনাল গার্ডস। পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয় ওই আততায়ী। সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরত্বেই রয়েছে হোয়াইট হাউসের উত্তর-পশ্চিম গেট। ওই গুলিবিদ্ধ আততায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মার্কিন পুলিশ ইতিমধ্যেই তার পরিচয় জানতে পেরেছে। অভিযুক্ত যুবকের নাম রহমানুল্লাহ লকনওয়াল। তিনি আফগান নাগরিক।

Advertisement

২০২১ সালে অপারেশন ‘অ্যালাইস ওয়েলকাম’-এর সময়ে আমেরিকায় ঢুকেছিলেন রহমানুল্লাহ। সে থাকছিল ওয়াশিংটনের বেলিংহামে। গোটা বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ ট্রাম্প। বিষয়টিকে জঙ্গি হামলার তকমা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এই ঘটনা শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপই নয়, বরং মানবতাবিরোধী অপরাধ। মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি দফতর নিশ্চিত যে, সন্দেহভাজন যুবক বিদেশি। তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, যে দেশটি বিশ্বে নরককুণ্ড বলে পরিচিত। ২০২১ সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই ব্যক্তিকে এ দেশে ঢুকিয়েছিল। এখন থেকে আমরা আফগানিস্তান থেকে আমেরিকায় আসা সমস্ত নাগরিকের তথ্য যাচাই করে দেখব।’

তারপরেই মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানের নাগরিকরা আপাতত ভিসার আবেদন করতে পারবেন না। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘নিরাপত্তা এবং যাচাইকরণের বিধি নতুন করে পর্যালোচনা না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সমস্ত আবেদনের প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।’

সম্পর্কিত সংবাদ