বর্ষার মরশুম শুরু হতেই পাহাড়ে বন্ধ হল অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ে ট্রেকিং, ডেলতে প্যারাগ্লাইডিং, তিস্তায় রিভার র্যাপটিং করা হয়। ১৫ জুন থেকে সেগুলি বন্ধ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। জিটিএ’পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া গেলপো শেরপা বলেন, বর্ষার কারণে আগামী তিন মাস অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



