Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক

আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক। আগামী ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন জোড়া ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এক জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। রেলের তরফে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৭ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি চলবে না। ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৭ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি পরিষেবা বন্ধ রয়েছে। পাশাপাশি ৬৩৫৯৪/ ৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি চলবে না। অন্যদিকে, ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ২৭ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-আসানসোলের মধ্যে বন্ধ থাকবে। রেলযাত্রী জীবন আচার্য, সুমিত রায় বলেন, ধীরে ধীরে লোকাল ট্রেন পরিষেবা তুলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। লোকাল ট্রেন নিয়ে এক প্রকার সার্কাস চলছে। রেলের এক আধিকারিক বলেন, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে কিছু কাজ করা হবে। তার জন্য কয়েকটি ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, তাই বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ