Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অতীতের দত্তক কাহিনি

প্রতীক স্মিতা পাটিল। মায়ের নাম এবং পদবি নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন অভিনেতা। আসলে রাজ বব্বর ও স্মিতা পাটিলের পুত্র প্রতীক মাকে কাছে পাননি।

অতীতের দত্তক কাহিনি
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতীক স্মিতা পাটিল। মায়ের নাম এবং পদবি নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন অভিনেতা। আসলে রাজ বব্বর ও স্মিতা পাটিলের পুত্র প্রতীক মাকে কাছে পাননি। পুত্রের জন্ম দেওয়ার দিন কয়েকের মধ্যেই স্মিতার মৃত্যু হয়। মায়ের এই শূন্যতা নিয়েই বড় হয়েছেন অভিনেতা। সদ্য তিনি জানতে পেরেছেন, স্মিতার মৃত্যুর পর তাঁর সদ্যোজাত সন্তানকে দত্তক নিতে চেয়েছিলেন জাভেদ আখতার এবং শাবানা আজমি। সদ্য এক সাক্ষাৎকারে প্রতীর বলেন, ‘মা চলে যাওয়ার পর শাবানাজি এবং জাভেদ সাব আমাকে দত্তক নিতে চেয়েছিলেন। কিছুদিন আগে একথা আমি জানতে পেরেছি। কিন্তু সেসময় কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। যদি ওই ঘটনা ঘটত আমি জানি না, আজ আমার জীবন কেমন হতো।’ প্রতীক আরও জানিয়েছেন, অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, জাভেদ আখতার, শাবানা আজমি সহ আরও অনেকেই স্মিতাকে খুব ভালোবাসতেন। তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তাঁরা। সেকারণেই প্রতীককে করার দায়িত্ব নিতে চেয়েছিলেন জাভেদ ও শাবানা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ