Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে রথযাত্রা কমিটি সদস্যদের নিয়ে বৈঠকে প্রশাসন, প্রস্তুতি তুঙ্গে

আর ক’দিন পর রথযাত্রা। তার জন্য প্রস্তুতি শুরু করে দিল পুলিশ-প্রশাসন। বারাসতের বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে শুক্রবার বৈঠক করে পুলিশ।

বারাসতে রথযাত্রা কমিটি সদস্যদের নিয়ে বৈঠকে প্রশাসন, প্রস্তুতি তুঙ্গে
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর ক’দিন পর রথযাত্রা। তার জন্য প্রস্তুতি শুরু করে দিল পুলিশ-প্রশাসন। বারাসতের বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে শুক্রবার বৈঠক করে পুলিশ। রথযাত্রা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, বারাসতের এসডিপিও শুভাঙ্গী সুদর্শন কেকান, আইসি অনুপম চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিলেন পূর্ত ও বিদ্যুৎ দপ্তর এবং পুরসভার প্রতিনিধিরা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোথাও বিদ্যুতের তার নীচু হয়ে থাকলে তা মেরামত করতে হবে। কোন কমিটি কখন রথ বার করবে, কেমন ভিড় হবে, কোন রুট ব্যবহার হবে—সেসব তথ্য আগাম থানাকে জানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাসহ যান নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিধায়ক বলেন, ‘বারাসতে রথযাত্রা প্রতি বছর জাঁকজমক সহকারেই হয়। আসন্ন রথযাত্রায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে এবার ৫ লক্ষ টাকা অনুদান পাওয়া গিয়েছে রথে। এটি আমি ইস্কনের হাতে তুলে দিয়েছি। সারা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার এই অনুদান দিচ্ছে রথের উৎসব আরও বড়ো করার জন্য। আমরা আশাবাদী, এর ফলে উৎসবের বহর আরও বাড়বে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ