Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি জমিতে দোকান, ভাঙল প্রশাসন

দিন কয়েক আগে পাঁচলা ব্লকের আমতা রানিহাটি রোডে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার চালানো হয়েছিল।

সরকারি জমিতে দোকান, ভাঙল প্রশাসন
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দিন কয়েক আগে পাঁচলা ব্লকের আমতা রানিহাটি রোডে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার চালানো হয়েছিল। শুক্রবার পাঁচলা ব্লকের মানিকপীড় মোড়ে বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার।  সেখানে সরকারি জমির উপর নির্মিত বেআইনি ঘর ভেঙে দেওয়া হয়। মানিকপীড় এলাকায় সরকারি জমিতে বেআইনি নির্মাণ করেছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিন মল্লিক। সেখানে ৩৪টি দোকানঘর বানানো হয়েছিল। এমনকি মোটা টাকার বিনিময়ে সেইসব দোকানঘর বিক্রিও করেছিলেন বলে অভিযোগ। বেআইনি নির্মাণের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। অবশেষে আদালতের নির্দেশে শুক্রবার ভাঙার কাজ শুরু হল। বিজেপির হাওড়া সদরের সহসভাপতি মোহিতলাল ঘাঁটি বলেন, তৃণমূলের আমলে পাঁচলার বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছির। এখানেও সেইভাবে করা হয়েছিল। কয়েক মাস আগে আদালত নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও, সেটা ভাঙা হয়নি। পালা বদলের পর এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হল।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ