Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভৌতিক ছবিতে আদিত্য

করণ জোহরের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা আদিত্য রয় কাপুর। শোনা যাচ্ছে, হরর থ্রিলার ঘরানার একটি ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা।

ভৌতিক ছবিতে আদিত্য
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• করণ জোহরের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা আদিত্য রয় কাপুর। শোনা যাচ্ছে, হরর থ্রিলার ঘরানার একটি ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা। পরপর ভিন্ন ধারার ছবি প্রযোজনা করছেন করণ। শ্যুটিং চলছে তাঁর প্রযোজিত ‘নাগজিলা’র। মুখ্য চরিত্রে কার্তিক। এই ছবিটি ভৌতিক ও কমেডির মিশেল। এরপর ফের হরর প্রযোজনা করবেন করণ। সেখানেই মুখ্য চরিত্রে আদিত্যকে কাস্ট করা হচ্ছে। ইতিমধ্যে চিত্রনাট্য পড়েছেন অভিনেতা। ছবিটি করতে তিনি রাজিও হয়েছেন। আগামী মে মাসে শ্যুটিং শুরু হবে। এই মুহূর্তে প্রাক প্রযোজনার কাজ চলছে। তবে আদিত্যর বিপরীতে কে অভিনয় করবেন, সেটি এখনও স্পষ্ট নয়। পাশাপাশি খোলসা করা হয়নি পরিচালকের নাম। এর আগে করণের ধর্মা প্রোডাকশনের ব্যানারে ‘ওকে জানু’ ছবিতে অভিনয় করেছিলেন আদিত্য। ফের তাঁদের জুটি বাঁধার খবরে উৎসাহী অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ