Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় চালু থাকবে বাড়তি ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র

দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে অতিরিক্ত ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে ১৬৬টি স্থায়ী দমকল কেন্দ্র রয়েছে।

পুজোয় চালু থাকবে বাড়তি ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে অতিরিক্ত ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে ১৬৬টি স্থায়ী দমকল কেন্দ্র রয়েছে। তার সঙ্গে সারাবছর ধরে আরও ১১টি অস্থায়ী দমকল কেন্দ্র চালু থাকে। তবে পুজোর সময় বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত ৯৭টি দমকল কেন্দ্র তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া দুর্গাপুজোর আগেই আমূল সংস্কারের পর উদ্বোধন করা হবে কালীঘাট দমকল কেন্দ্রের। এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিগঞ্জে দমকল কেন্দ্র তৈরির কাজটি শেষ হবে আগামী ডিসেম্বরে। 
দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নিনির্বাপণ দপ্তর একাধিক ব্যবস্থা নিচ্ছে। সোমবার এই বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু সাংবাদিক সম্মেলন করে জানান, দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষাধিক মানুষের সমাগম হয়। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত দমকল কেন্দ্র চালানো হবে। এছাড়া স্থায়ী দমকল কেন্দ্রগুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে।  
অস্থায়ী দমকল কেন্দ্রের পাশাপাশি ২৫টি পুজো প্যান্ডেলের বাইরে দমকল দপ্তরের কিয়স্ক তৈরি করা হচ্ছে। অগ্নিকাণ্ড এড়াতে করণীয় কী কী? সেখান থেকে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ চলবে। এছাড়া কিছু বড়ো প্যান্ডেলে মক ড্রিলও করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। প্রস্তুতি খতিয়ে দেখতে ১৬ সেপ্টেম্বর থেকে প্যান্ডেলে প্যান্ডেলে যাবে ডিজি ফায়ার রণবীর কুমারের নেতৃত্বে একটি দল। মোটরবাইক এবং দমকলের গাড়ি ছাড়া একাধিক অত্যাধুনিক সরঞ্জামও কেনা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ