Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গান লঞ্চের অনুষ্ঠানে ‘হেনস্তার’ শিকার অভিনেত্রী নিধি আগরওয়াল

সিনেমার নতুন গান লঞ্চের অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হলেন অভিনেত্রী নিধি আগরওয়াল

গান লঞ্চের অনুষ্ঠানে ‘হেনস্তার’ শিকার অভিনেত্রী নিধি আগরওয়াল
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

হায়দরাবাদ, ১৮ ডিসেম্বর: সিনেমার নতুন গান লঞ্চের অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হলেন অভিনেত্রী নিধি আগরওয়াল। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ঘিরে রয়েছেন শতাধিক ফ্যান। ভিড়ে কার্যত অসহায় অবস্থায় দেখা যাচ্ছিল নিধিকে। গতকাল, বুধবার হায়দরাবাদে নিধি-প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’ সিনেমার গান লঞ্চের অনুষ্ঠান ছিল একটি শপিং মলে। তাতে যোগ দিতে গিয়েছিলেন নিধি। সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠান শেষ হলেও, বাড়ি যাওয়ার পথে চরম বিপাকে পড়েন অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে।

Advertisement

ওই শপিং মল থেকে বাইরে বেরোতে গিয়ে নিধিকে ঘিরে ধরে প্রচুর ফ্যান। সকলেই নিজস্বী তোলার জন্য ধাক্কাধাক্কি করতে থাকে। যাকে কেন্দ্র করে নিধি পড়ে যান বিপাকে। এত মানুষের ভিড়ে পিষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় অভিনেত্রীর। তাঁর পোশাক ধরেও টানাটানি করতে দেখা যায় কিছু ব্যক্তিকে। নিধিকে কোনওরকমে টেনে গাড়িতে পৌঁছে দেন তাঁর দেহরক্ষী। গাড়িতে বসে কার্যত কাঁদো কাঁদো ভাব হয় নিধির। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভপ্রকাশ করেছেন নিধির ফ্যান থেকে নেট নাগরিকরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। দায়ের হয়নি কোনও অভিযোগও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ