Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতের স্বস্তি

পার্সোনালিটি অ্যাক্টের ক্ষেত্রে আদালতে স্বস্তি পেয়েছেন বহু তারকা। এবার সেই তালিকায় অভিনেতা বিবেক ওবেরয়।

আদালতের স্বস্তি
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পার্সোনালিটি অ্যাক্টের ক্ষেত্রে আদালতে স্বস্তি পেয়েছেন বহু তারকা। এবার সেই তালিকায় অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানেই তিনি আবেদন জানান, তাঁর অনুমতি ছাড়া যেন কেউ ছবি, ভিডিও বা কণ্ঠস্বর ব্যবহার করতে না পারেন। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে। এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, হৃতিক রোশন, করণ জোহর, শিল্পা শেট্টি, সলমন খানের মতো বহু তারকা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরাও স্বস্তি পেয়েছেন। অনেক সময়ই তারকাদের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও, ছবি তৈরি করা হয়। তার জেরে সমস্যায় পড়েন তারকারাই। তাঁদের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন ওঠে। তা রুখতেই এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হওয়ার ট্রেন্ড শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ