নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামাইষষ্ঠীর দিন সুখবর পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা হয়েছেন তিনি। আজ, রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছে পরমব্রতের স্ত্রী পিয়া চক্রবর্তী। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতার স্ত্রী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জুনের প্রথম সপ্তাহেই সংসারে নতুন অতিথি আসবে বলে আগেই জানিয়েছিলেন পরম ও পিয়া। আজ, রবিবার সেই সুখবর এসেছে। আগামী ২৭ জুন পরমব্রতের জন্মদিন। আর সেই একই মাসে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় জোড়া খুশি অভিনেতার পরিবারে। পিয়া অন্তঃসত্ত্বা, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানান পরমব্রত। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছিলেন খোদ পরমের স্ত্রী পিয়াও।



