Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকের ছায়া বলিউডে

প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব। বয়স হয়েছিল ৫৪। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে এই খবর সমাজমাধ্যমে জানান অভিনেতা মনোজ বাজপেয়ি, অভিনেতা বিন্দু দারা সিং।

প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকের ছায়া বলিউডে
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব। বয়স হয়েছিল ৫৪। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে এই খবর সমাজমাধ্যমে জানান অভিনেতা মনোজ বাজপেয়ি, অভিনেতা বিন্দু দারা সিং। দীর্ঘদিনের বন্ধু বিন্দু লিখেছেন, ‘ওর বাবা-মা মারা যাওয়ার পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ বিন্দু জানিয়েছেন, ‘সন অব সর্দার ২’ ছবিতে কাজ করার কথা ছিল মুকুলের। তাঁর দাদা তথা অভিনেতা রাহুল দেব লিখেছেন, ‘নয়াদিল্লিতে শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে ভাই। আমি, বোন রশ্মি কৌশল, ভাইপো সিদ্ধান্ত, আর ওর মেয়ে সিয়া... আমরা সকলে ওকে ভীষণ মিস করব।’  শনিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

Advertisement

দিল্লিতে জন্ম মুকুলের। হিন্দি ছাড়াও কাজ করেছেন বাংলা, পাঞ্জাবি, কন্নড়, তেলুগু ভাষার ছবিতে। কেরিয়ার শুরু করেন টেলিভিশনে ধারাবাহিকের হাত ধরে। ‘সন অব সর্দার’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’ সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। বাংলার বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন তিনি। ‘আওয়ারা’, ‘বচ্চন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন, নীল নীতিন মুকেশ, সুস্মিতা সেন, সোনু সুদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ