Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রযোজক কার্তিক

প্রযোজনা সংস্থা খুললেন অভিনেতা কার্তিক আরিয়ান। নাম ‘ডোপামিন স্টুডিওজ’। পরিচালক কবির খানের আসন্ন স্পোর্টস ড্রামা প্রযোজনা করবে এই সংস্থা।

প্রযোজক  কার্তিক
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রযোজনা সংস্থা খুললেন অভিনেতা কার্তিক আরিয়ান। নাম ‘ডোপামিন স্টুডিওজ’। পরিচালক কবির খানের আসন্ন স্পোর্টস ড্রামা প্রযোজনা করবে এই সংস্থা। অনুপ্রেরণামূলক এই ছবিতে মুখ্য চরিত্রে কার্তিক থাকছেন মুখ্য চরিত্রে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির পর এটি কবির খানের সঙ্গে কার্তিকের দ্বিতীয় কাজ। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির হাত ধরে এ বছর জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক। শোনা যাচ্ছে, আসন্ন ছবিতে কিকবক্সিং কোচ হিসাবে দেখা যাবে কার্তিককে। কাশ্মীরের এক তরুণীকে সাহায্য করবেন তিনি। তাজামূল ইসলামের জীবনের থেকে গল্পটি অনুপ্রাণিত বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ