প্রথমার্ধে এগিয়ে থাকলেও জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে ড্র করল ইস্ট বেঙ্গল। খেলার ফলাফল ২-২। এদিন ৯ মিনিটে রামিরেজের গোলে প্রথমে এগিয়ে যায় মশাল বাহিনী। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আনোয়াল আলি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা গড়ানোর পর থেকে ছবি ক্রমশ বদলাতে থাকে। ম্যাচের ৬১ মিনিটে আল হুসেইনের হয়ে প্রথম গোল করেন মাহামুদ আল-মারদি। ৮৭ মিনিটে আসাফের গোলে সমতায় ফেরে জর্ডনের দলটি।

