মুর্শিদাবাদের ডোমকলে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে এলোপাথারি কোপানো হল। গতকাল, শনিবার রাতে ডোমকলের সারাংপুর অঞ্চলের গাড়াবাড়িয়া এলাকায় রাস্তার ধারে ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জখম ব্যক্তিকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, জখম ব্যক্তির নাম নাম জিন্নাত আনসারি। তাঁর বাড়ি হরিহরপাড়ার তর্তিপুর এলকায়। পুরনো বিবাদের জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।



