Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি

নিট পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে। যার জেরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া অভিযুক্ত সুমিত মণ্ডলীয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে। যার জেরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া অভিযুক্ত সুমিত মণ্ডলীয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। দ্বিতীয় বর্ষের অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) পরীক্ষা দেওয়ার ও অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। যাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের নির্দেশ, আগামী ৯ ও ১০ জুন প্যাথলজি বিষয়ের অতিরিক্ত পরীক্ষায় সাময়িকভাবে বসার সুযোগ দিতে হবে ওই পড়ুয়াকে। এছাড়াও আদালতের অনুমতি ছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ, ওই পড়ুয়াকে বক্তব্য পেশ করার সুযোগ না দিয়েই সাসপেন্ড করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। অন্যের হয়ে নিট পরীক্ষা দেওয়ার অভিযোগে রাজস্থানের বাসিন্দা সুমিতকে ২০২৪ এর মে মাসে গ্রেফতার করে দিল্লির তিলকনগর থানার পুলিস। সেই মামলায় জামিন পেলেও তাঁর সিবিআই তদন্ত শুরু হয়। এক বছর কেটে গেলেও তদন্ত কোন অগ্রগতি হয়নি, ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ