শাহরুখ শাহ নামে এক দুষ্কৃতীকে মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। আজ, রবিবার দুপুরে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ওই ব্যক্তির মেডিকেল করানোর পর বেরনোর সময় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পলাতক দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং সর্বত্র সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
Advertisement


