Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়! ধৃত অভিযুক্ত

দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়! ধৃত অভিযুক্ত
  • ২০ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

নিজের বাসভবনেই জনতার সঙ্গে দেখা করার সময়ে বিপত্তি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা এক যুবকের। বিজেপির তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মেরেছে এক ব্যক্তি। এমনকী তাঁর চুলির মুঠি ধরেও টান দিয়েছে সে। এই ঘটনায় অবাক হয়ে যান সকলেই। আপাতত প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে রেখা গুপ্তাকে। অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। আপাতত দিল্লি পুলিস তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ