হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের উপর ওভারটেক করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন সাতজন। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়গামী বেসরকারি বাসের সঙ্গে হাওড়গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওভারটেকের জন্যই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট হয় সাঁতরাগাছি ব্রিজের উপর।



