Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সল্টলেকে দুর্ঘটনা, জখম ২

সাত সকালেই সল্টলেকে দুর্ঘটনা। সল্টলেকের ইন্দিরা ভবন আইল্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুটার। তাতে থাকা দুই আরোহী জখম বলে জানা গিয়েছে।

সল্টলেকে দুর্ঘটনা, জখম ২
  • ৮ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

সাত সকালেই সল্টলেকে দুর্ঘটনা। সল্টলেকের ইন্দিরা ভবন আইল্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুটার। তাতে থাকা দুই আরোহী জখম বলে জানা গিয়েছে। আজ, শনিবার সকালে একটি স্কুটারে করে সিটি সেন্টার থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিলেন তাঁরা। ইন্দিরা ভবনের কাছে আচমকাই পাশে বাস চলে আসায় স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরেই সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে স্কুটারটি। যার ফলে জখম হন ওই স্কুটার আরোহী। তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ