Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সাত সকালেই পুরুলিয়ার রঘুনাথপুরে দুর্ঘটনা

সাত সকালেই পুরুলিয়ার রঘুনাথপুর শহরে বড় কালী মন্দিরের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা।

সাত সকালেই পুরুলিয়ার রঘুনাথপুরে দুর্ঘটনা
  • ৩ আগস্ট, ২০২৫ ০৮:০৮
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: সাত সকালেই পুরুলিয়ার রঘুনাথপুর শহরে বড় কালী মন্দিরের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ছোট চার চাকা গাড়ির ধাক্কায় তিনটি গবাদি পশু মারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকানের কিছু অংশ। সেই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ধারে বড় কালী মন্দিরের সামনে একটি খাবারের দোকান ছিল। আজ, রবিবার একটি চারচাকা গাড়ি পুরুলিয়া থেকে বরাকরের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় থাকা পরপর তিনটি গবাদি পশুকে ধাক্কা মারে এবং ওই দোকানটি ঢুকে যায়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিস ঘটনাস্থলে যায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা জুড়ে গবাদি পশুর অবাধ বিচরণের জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিন আর একটু বেলায় দুর্ঘটনাটি ঘটলে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটি ও তার চালককে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ