Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়ির অসম মোড়ে দুর্ঘটনা, স্টিয়ারিংয়ে আটকে গেল ডাম্পার চালকের পা

জলপাইগুড়ির অসম মোড়ে দুর্ঘটনা, স্টিয়ারিংয়ে আটকে গেল ডাম্পার চালকের পা
  • ৮ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

জলপাইগুড়ির অসম মোড়ে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় স্টিয়ারিংয়ে আটকে গেল ডাম্পার চালকের পা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ওই ডাম্পার চালকের পা বের করতেই প্রায় আধ ঘণ্টা লেগে গেল পুলিস ও দমকল কর্মীদের। শেষমেশ গাড়ির স্টিয়ারিং ভেঙে পা বের করে আহত চালককে নিয়ে যাওয়া হল হাসপাতালে। আজ, শুক্রবার সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক হয়ে তিস্তা সেতুর দিকে আসছিলেন চালক কৌশিক রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির কারণে সিগন্যাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই চালক। তখনই স্টিয়ারিংয়ে আটকে যায় তাঁর পা। পুলিস, দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ