Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবু হাসেম খান চৌধুরী প্রয়াত

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। রাজনীতির আঙিনায় তিনি ‘ডালুবাবু’ বলেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

আবু হাসেম খান চৌধুরী প্রয়াত
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদহ: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। রাজনীতির আঙিনায় তিনি ‘ডালুবাবু’ বলেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। 

Advertisement

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯০ ছুঁই ছুঁই এই রাজনীতিবিদ। খবর পেয়ে তাঁর ভাগ্নি তথা এবারের বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী  মৌসম নুর কলকাতায় আসেন। 
আজ, বৃহস্পতিবার মালদায় নিয়ে যাওয়া হবে ডালুবাবুর মরদেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত কালিয়াচক বিধানসভার বিধায়ক ছিলেন আবু হাসেম। পরে মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে টানা তিন বার সাংসদ নির্বাচিত হন তিনি। ইউপিএ জমানায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। মালদা জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। আজ, বৃহস্পতিবার মালদহের ১২টি বিধানসভায় দলীয় নির্বাচনি কর্মসূচি স্থগিত রাখা হবে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, ‘ডালুবাবুর প্রয়াণ কংগ্রেস পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনেও আমি শুভানুধ্যায়ী-হারা হলাম।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ