সংবাদদাতা, বসিরহাট: সোমবার সন্দেশখালি ২-এর বিডিওকে ডেপুটেশন দিল সিপিএমের। তাদের অভিযোগ, সন্দেশখালি ২-এ আবাস যোজনায় যাঁদের ঘর পাওয়ার কথা ছিল তাঁদের অনেকেই পাননি। অনেক গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁদের নাম ফের যুক্ত করার দাবি জানায় সিপিএম। এছাড়া তুষখালি থেকে ধুচনিখালি হয়ে মণিপুর পর্যন্ত রাস্তা, রামপুর বাজার থেকে বাগদিপাড়া হয়ে গাজিখালি পর্যন্ত রাস্তা মেরামত করা করার দাবি উঠেছে।



