Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আবহাওয়া নিয়ে পড়ুয়াদের  জন্য জাতীয় প্রতিযোগিতা

আবহাওয়া নিয়ে পড়ুয়াদের  জন্য জাতীয় প্রতিযোগিতা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া সংক্রান্ত বিষয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হল। আবহাওয়া দপ্তরের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে গৃহীত এই কর্মসূচির নাম ‘ন্যাশনাল মিটিওরলজিক্যাল ওলিম্পিয়াড’। অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিতে পারবে। প্রথমে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে। অনলাইনে এক ঘণ্টার পরীক্ষায় এমসিকিউ ধরনে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পরীক্ষায় সব রাজ্যে প্রতি শ্রেণিতে শীর্ষ তিনজন দিল্লিতে গিয়ে জাতীয় পর্যায়ের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রথম দু’জন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। একজন সঙ্গীসহ দিল্লি যাওয়ার ও থাকার খরচ আবহাওয়া দপ্তর দেবে। রাজ্যের এবং জাতীয় প্রতিযোগিতায় শীর্ষ তিনজনের জন্য সার্টিফিকেট এবং মেমেন্টো ছাড়াও ২ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নিতে ১০ ডিসেম্বরের মধ্যে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা হবে ১৪-১৫ ডিসেম্বর। ফলাফল বেরবে ১৭ ডিসেম্বর। দিল্লিতে জাতীয় কর্মশালাটি হবে ১৪ জানুয়ারি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ