Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবারে অভিষেকের র‍্যালি ঘিরে উন্মাদনা, উৎসবের আমেজ

জাঁকজমকপূর্ণ র‍্যালি। শুক্রবার বিকেল থেকে ব্যান্ডের বাজনা ও উপস্থিত মানুষের স্লোগানে মুখরিত ডায়মন্ডহারবার। বিকেল চারটে নাগাদ শুরু হওয়ার কথা কপাটেরহাট থেকে স্টেশন মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালি।

ডায়মন্ডহারবারে অভিষেকের র‍্যালি ঘিরে উন্মাদনা, উৎসবের আমেজ
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বপন দাস, ডায়মন্ডহারবার: জাঁকজমকপূর্ণ র‍্যালি। শুক্রবার বিকেল থেকে ব্যান্ডের বাজনা ও উপস্থিত মানুষের স্লোগানে মুখরিত ডায়মন্ডহারবার। বিকেল চারটে নাগাদ শুরু হওয়ার কথা কপাটেরহাট থেকে স্টেশন মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালি। কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে দুপুর দুটো থেকেই অসংখ্য মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমাতে শুরু করে। ৭৫ বছরের বৃদ্ধ ও বৃদ্ধারাও ছিলেন ভিড়ে। সবার মধ্যেই ব্যাপক উন্মাদনা।

Advertisement

পারুলিয়া মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছিল। সাড়ে চারটে নাগাদ অভিষেক কপ্টারে করে এসে নামেন। তারপর আসেন কপাটেরহাটে। শুরু হয় র‍্যালি। সাড়ে পাঁচটা নাগাদ র‍্যালি আসে স্টেশন মোড়ে। রাস্তার দু’ধারে তখন জনজোয়ার। অভিষেক ফুল ছড়িয়ে ও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। মানুষ মোবাইলে তাঁর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অভিষেকের নামে ওঠে জয়ধ্বনি। ৭০ বছরের বৃদ্ধা প্রতিমা বোস সভাস্থলে দাঁড়িয়ে বলেন, ‘অভিষেক যতবার ডায়মন্ডহারবারে আসেন ওঁকে দেখার জন্য চলে আসি। অভিষেক আমাদের পরিবারেরই ছেলে হয়ে গিয়েছেন। ওঁর কাজ ও ভাবনা আমাদের মুগ্ধ করে। আজকের দিনটি একেবারেই অন্যরকম লাগছে। কারণ গণতন্ত্রের উৎসবমুখর দিনে ডায়মন্ডহারবারের বাসিন্দারা তাঁকে বরণ করতে দলে দলে এসেছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ