Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়মা’র থানে মমতার নামে পুজো দিলেন অভিষেক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বড়মা’র থানে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেনারসী শাড়ি, মিষ্টি, ফুলের মালা দিয়ে পুজো দেওয়ার সঙ্গেই বড়মা’র আরতিও করছেন অভিষেক।

বড়মা’র থানে মমতার নামে পুজো দিলেন অভিষেক
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বড়োমা’র থানে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেনারসী শাড়ি, মিষ্টি, ফুলের মালা দিয়ে পুজো দেওয়ার সঙ্গেই বড়োমা’র আরতিও করছেন অভিষেক। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নৈহাটির অরবিন্দ রোডে বড়মার মণ্ডপে আসেন অভিষেক। সেখানে ১০ মিনিট পুজো করেন। পুজো করান প্রধান পুরোহিত লাল্টু চক্রবর্তী। বড়োমা’র দর্শন পেতে এমনিতেই ভক্তদের লম্বা লাইন ছিল, তার উপরে অভিষেক হাজির হতেই অত্যুৎসাহীদের ভিড় আরও বেড়ে যায়। পুজো পর্বে অভিষেকের তাঁর সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী,  বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সনৎ দে ও নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা বড়োমা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়। পরে অশোকবাবু বড়োমা’র মূর্তি এবং একটি ছবি অভিষেকের হাতে তুলে দেন। বিধায়ক সুবোধ অধিকারী উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য তাঁর বিধায়ক ভাতা থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক তুলে দেন অভিষেকের হাতে।

Advertisement

অভিষেকের যাত্রাপথে কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে অভিষেককে স্বাগত জানাতে তৃণমূলের নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। এসআইআর ইস্যুতে নভেম্বর মাসে শহিদ মিনারের সমাবেশ এবং আন্দোলন গড়ে তোলার বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তৃণমূল সেনাপতির। বড়োমা দর্শন সেরে ফিরে সামাজিক মাধ্যমে অভিষেক লিখেছেন, মায়ের পুণ্যাশিসে বঙ্গবাসীর জীবনে সঞ্চারিত হোক নতুন আশার আলো। প্রদীপের আলোয় অন্ধকার বিলীন হয়ে উদ্ধাসিত হোক বাংলার সকল মানুষের হৃদয়। বড়োমা’র কাছে প্রার্থনা সকল দ্বেষ-গ্লানি, অপশক্তি থেকে মুক্ত হোক এই বাংলার পুণ্যভূমি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ