Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বৈঠকের দিন বদল অভিষেকের

আগামী ১৫ মার্চ বিকেল ৪টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের দিন বদল অভিষেকের
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৫ মার্চ বিকেল ৪টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মিলিত হবেন তিনি। ভোটার তালিকা সংক্রান্ত বার্তা ওই বৈঠকে অভিষেক দেবেন বলেই খবর। এর আগে জানানো হয়েছিল, অভিষেকের এই বৈঠক হবে ১৬ মার্চ। কিন্তু দিনটি একদিন এগিয়ে আনা হয়েছে। ওইদিন বৈঠকে অভিষেক কী বার্তা দেন, তার দিকেই নজর থাকবে তৃণমূল শিবিরের। কোনও কর্মসূচিও ঘোষণা করা হতে পারে তখন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ