Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জল্পনার উত্তর দিলেন আমির

গল্পই আসল নায়ক-নায়িকা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ভাবধারায় বিশ্বাসী এখন সকলেই

জল্পনার উত্তর দিলেন আমির
  • ২৩ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

গল্পই আসল নায়ক-নায়িকা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ভাবধারায় বিশ্বাসী এখন সকলেই। গল্পের উপর জোর দিতে হবে, এই ভাবনা প্রথম যে কয়েকজন উপলব্ধি করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম আমির খান। অভিনয় হোক বা প্রযোজনা— চিত্রনাট্য নিয়ে অনেক ভাবনাচিন্তা করেন তিনি। তাই আমির কোনও ছবি করছেন মানেই তা ঘিরে দর্শকের অন্য ধরনের প্রত্যাশা থাকে। এহেন আমির নাকি মেঘালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ‘হনিমুন মার্ডার’-এর সত্যি ঘটনা অবলম্বন করে ছবি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন? গত কয়েকদিন ধরে বলিউডের অন্দরে এই জল্পনা তৈরি হয়েছিল। তা যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা এবার স্পষ্ট জানালেন আমির। তিনি বলেন, ‘এই খবরের কোনও সত্যতা নেই। কোথা থেকে যে এসব গল্প শুরু হয়, আমি জানি না।’ আপাতত ‘সিতারে জামিন পার’-এর সাফল্য উপভোগ করছেন তিনি। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমির বলেন,‘লোকেশ কানাগরজের পরিচালনায় একটি তামিল অ্যাকশন থ্রিলারে আমি একটি ক্যামিও চরিত্র করছি। বেশি কিছু বলতে পারব না। তবে চিত্রনাট্যের মোক্ষম মুহূর্তে হাজির হব, এটুকু বলতে পারি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ