Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এই মার্চেই ৬০-এ পা দেবেন আমির, রয়েছে চমক

এই মার্চেই ৬০-এ পা দেবেন আমির, রয়েছে চমক
  • ৯ মার্চ, ২০২৫ ২১:০৩
Prefer us on Google

মুম্বই, ৯ মার্চ: ৬০-এ পা দেবেন বলিউডের সুপারস্টার আমির খান। আগামী ১৪ মার্চ তিনি প্রবীণ নাগরিক হিসেবে গণ্য হবেন। দেশজুড়ে জন্মদিন উদযাপন করবেন তাঁর অগণিত অনুরাগী। বয়স ৬০ হলেও তাঁর চেহাড়ায় তা ধরা পড়ার কোনও লক্ষ্যণ নেই। আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর অনুরাগীদের জন্য রয়েছে বিশেষ চমক। আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তাঁর অভিনীত বিভিন্ন স্বাদের ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখানো হবে।

Advertisement

উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বইয়ের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। আমিরের বাবার নাম তাহির হোসেন এবং মায়ের নাম জিনাত হোসেন। ১৯৭৩ সালে নাসির হুসেনের ‘ইয়াদো কি বরাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি হয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ