Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিন উপলক্ষ্যে

জন্মদিন উপলক্ষ্যে
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

৬০তম জন্মদিন। তা বিশেষভাবে উদযাপন করতে চান অভিনেতা আমির খান। সেই উপলক্ষ্যে মিস্টার পারফেকশনিস্টের একঝাঁক ছবি পুনর্মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তালিকায় রয়েছে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’, ‘হাম হ্যায় রহি পেয়ার কা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘গজনি’,  ‘রং দে বাসন্তী’ সহ আরও অনেক ছবি। আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ছবিগুলি ফের বড়পর্দায় দেখার সুযোগ মিলবে। এর মাধ্যমেই দেশজুড়ে উদযাপিত হবে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’ শীর্ষক ফেস্টিভ্যাল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ