Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কানের পথে আলিয়া

সোমবার ভোর। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি অভিনেত্রী আলিয়া ভাট। রওনা দিলেন ফ্রান্সে। উদ্দেশ্য? দ্বিতীয়বার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন নায়িকা।

কানের পথে আলিয়া
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সোমবার ভোর। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি অভিনেত্রী আলিয়া ভাট। রওনা দিলেন ফ্রান্সে। উদ্দেশ্য? দ্বিতীয়বার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন নায়িকা। দ্বিতীয়বার আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ পেয়ে খুশি তিনি। কানের উদ্দেশে রওনার আগে এদিন তাঁর কণ্ঠে উঠে এল নারী ক্ষমতায়নের বার্তা। বললেন, ‘নারীদের পারস্পরিক সমর্থন ও তাঁদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। নারী ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে যাঁরা সমর্থন করেন, তাঁদের সঙ্গে এই জার্নির অংশ হতে পেরে আমি গর্বিত। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়।’ দ্বিতীয়বারও যে তাঁর সাজে চমক থাকবে, তা জানাতে ভোলেননি অভিনেত্রী। এদিন সাদা টপের সঙ্গে কালো কোট আর ডেনিম জিনসে সেজেছিলেন অভিনেত্রী। একটি বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কানের লাল গালিচায় অংশ নেবেন আলিয়া। উল্লেখ্য, আজ, ১২ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ