Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়: নির্বাচন কমিশন

ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিরুদ্ধে তৃণমূল। নির্বাচন কমিশনকে তা অত্যন্ত স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়: নির্বাচন কমিশন
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিরুদ্ধে তৃণমূল। নির্বাচন কমিশনকে তা অত্যন্ত স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই পরিপ্রেক্ষিতে কমিশনও বিষয়টি মেনে নিয়েছে। কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকা শুদ্ধিকরণ তথা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (স্যার) কাজে আধার নথি জমা দেওয়া আবশ্যিক নয়। ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগের বিষয়টিও বাধ্যতামূলক নয়। আধার নাগরিকত্ব বা বয়স ও জন্মস্থানের প্রমাণপত্র নয়। তাই ভোটার তালিকার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। 

Advertisement

শুক্রবার কমিশনের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যে পাঁচ প্রতিনিধি কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছিলেন, তারাই  ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রবল প্রতিবাদ করেন। রাজনৈতিক মহলের মতে, কমিশন ‘কৌশলে’ তৃণমূলের অবস্থানকে নিজেদের স্বপক্ষে কাজে লাগাতে চাইছে। বিরোধীরা সরব হয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ভোটার তালিকায় নাম তুলতে কেন বাবা মা’র আধার গ্রাহ্য হবে না?

Advertisement
সম্পর্কিত সংবাদ