পুজো উদ্বোধনে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শনিবার শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির পুজো মণ্ডপ পরিদর্শন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল যাদব। শ্রীরামপুর স্টেশনের কাছে আরএমএস ময়দানে ওই পুজো হয়। পুলিশ ও শাসকদলের একাংশ সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পুজোর উদ্বোধনে আসতে পারেন। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পুলিশ কমিশনার পরিদর্শনে এসেছিলেন। যদিও কমিশনার বলেন, আশেপাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান ছড়িয়ে আছে। কাছেই রেলস্টেশন। ফলে, পুজোর এলাকাটি নিরাপত্তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই পরিদর্শন করা হয়েছে। প্রসঙ্গত, পুলিশ কমিশনার আগেও একবার ওই পুজো পরিদর্শন করে গিয়েছিলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রীর আগমনের গুঞ্জন আরও চওড়া হচ্ছে। রাজনৈতিকভাবেও ওই পুজো আচমকা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস আমলে ওই পুজো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামে পরিচিত ছিল। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলে বিভাজনের জেরে ওই পুজোর রাশ চলে যায় বিজেপি’র হাতে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবার ওই পুজোর আয়োজন করছে। সবমিলিয়ে পুজো মরশুমে শ্রীরামপুরে মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা জোরাল হচ্ছে।  

Advertisement