Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, টিটাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত যুবতী, জখম ৩

টিটাগড়ে গভীর রাতে গাড়ির দুর্ঘটনায় শিবান্যা সরকারের মৃত্যু, আহত ৩। চিকিৎসা চলছে খড়দহ হাসপাতালে। বিস্তারিত পড়ুন।

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, টিটাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত যুবতী, জখম ৩
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৯:৫২
Prefer us on Google

সোমবার রাত দুটো নাগাদ বারাকপুর থেকে সোদপুরের দিকে প্রচন্ড গতিতে যাওয়া এটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে কয়েকবার পাল্টি খায়। টিটাগড়ে এই ঘটনায় আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। গাড়িতে চারজন ছিল। তার মধ্যে শিবান্য সরকার নামে এক যুবতীর মৃত্যু হয়। বাকি তিনজন যুবককে খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কামারহাটি সাগর দত্ত হাসপাতালের স্থানান্তরিত করা হয়। ওই যুবতী টিটাগড় পুরসভার দু'নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজেন্দ্র সোনকারের কন্যা। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্য কোন গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। প্রচন্ড জোরে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেই বিপত্তি। ঘটনাস্থলেই ওই যুবতীর মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ