Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য সড়কে বেপরোয়া লরির ধাক্কা, প্রাণ গেল এক মহিলার

ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। আজ সকালে  ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে

রাজ্য সড়কে বেপরোয়া লরির ধাক্কা, প্রাণ গেল এক মহিলার
  • ১ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। আজ সকালে  ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে। রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেল গেটের অদূরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় একটি মালবাহী লরির চাকায় পৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত তার পাঁচ বছরের ছেলে। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

Advertisement

স্থানীয়দের কথায়, এদিন সকালে ওই মহিলা রঘুনাথপুর থানার অন্তর্গত লায়েকডাঙ্গা থেকে স্কুটিতে করে ছেলেকে নিয়ে রঘুনাথপুরের গোবিন্দপুর আসছিলেন। চিনপিনার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলার স্কুটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মহিলার দেহ তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে তারা। 

স্থানীয়দের দাবি রাজ্য সড়ক দিয়ে নিয়মিত গাড়ি যাতায়াত করে। অধিকাংশ সময়েই তাদের গতির কোন নিয়ন্ত্রন থাকে না। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয় নি। যার ফল আজকের দুর্ঘটনা এবং মৃত্যু। প্রশাসন ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তোলেন তারা। অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ