Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সম্পর্কের টানাপোড়েনে রোমান্টিক থ্রিলার

কলকাতার এক সাধারণ পরিবার। কীভাবে একটি আবিষ্কার মানুষের জীবন এবং সম্পর্ককে অপ্রত্যাশিতভাবে ভেঙে দিতে পারে, তার গল্প জড়িয়ে রয়েছে এই সাধারণ পরিবারের আনাচে কানাচে। সেই গল্পই বলবেন পরিচালক অভ্রজিৎ সেন।

সম্পর্কের টানাপোড়েনে রোমান্টিক থ্রিলার
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলকাতার এক সাধারণ পরিবার। কীভাবে একটি আবিষ্কার মানুষের জীবন এবং সম্পর্ককে অপ্রত্যাশিতভাবে ভেঙে দিতে পারে, তার গল্প জড়িয়ে রয়েছে এই সাধারণ পরিবারের আনাচে কানাচে। সেই গল্পই বলবেন পরিচালক অভ্রজিৎ সেন। তাঁর আসন্ন রোমান্টিক থ্রিলার ‘কোটর’-এর ফার্স্ট লুক মুক্তি পেল। এটি দেখা যাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’-এ। জটিল সম্পর্ক এবং অতীত ও বর্তমানের টানাপোড়েনে তৈরি হওয়া নানা উত্তেজনা রয়েছে চিত্রনাট্যের পরতে পরতে। শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় অভিনয় করেছেন এই সিরিজে। এই সিরিজে শ্যামৌপ্তির চরিত্রের নাম কথাকলি। অভিনেত্রী বলেন, ‘অভ্রজিৎ সেনের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। উনি অভিনেতাদের নিজের মতো করে চরিত্র গড়ে তোলার স্বাধীনতা দেন। এই প্রজেক্ট আমাদের শিল্পী হিসেবে নিজেদের নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।’ সৌম্যর চরিত্রের নাম সাম্য। তাঁর কথায়, ‘আমি যত চরিত্র পর্দায় করেছি, এই চরিত্রটা আমার কাছে বিশেষ। দর্শকরা সিরিজটি দেখলে বুঝতে পারবেন, কেন আমি এই চরিত্র নিয়ে এতটা উত্তেজিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ