Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব বারুইপুরে তিন কোটি ব্যয়ে তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

বারুইপুর পূর্ব বিধানসভার পূর্ব গাববেড়িয়ায় ২ কোটি ৮৪ লক্ষ টাকায় তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।

পূর্ব বারুইপুরে তিন কোটি ব্যয়ে তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পূর্ব বিধানসভার পূর্ব গাববেড়িয়ায় ২ কোটি ৮৪ লক্ষ টাকায় তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একইসঙ্গে রামনগর ২ নম্বর পঞ্চায়েতের শাঁখারিপুকুরে সুস্বাস্থ্য কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়। আগামী বুধবার এটি উদ্বোধন হওয়ার কথা।

Advertisement


বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগর ১ নম্বর ব্লকের পূর্ব গাববেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলছে। সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে। একটি বিল্ডিংয়ে রংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল বামনগাছি, চালতাবেড়িয়া, পূর্ব গাববেড়িয়া এলাকার কয়েক হাজার মানুষ। এতদিন এই মানুষজনকে সরকারি চিকিৎসার জন্য ছুটতে হত ১৫ কিমি দূরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে, নতুবা ২৫ কিমি দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে। পুরোনো স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল হয়ে যাওযায় নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি তুলেছিলেন বাসিন্দারা। বিধায়ক বিভাস সর্দারের উদ্যোগে সেই দাবিই এবার বাস্তব রূপ পেতে চলেছে। গ্রামবাসীরা বলেন, ধীর গতিতে কাজ চলছে। আমরা চাই, দ্রুত এটি চালু করা হোক। এই কেন্দ্র চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আর পদ্মেরহাট বা বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হবে না।


বিধায়ক বিভাস সর্দার বলেন, ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র হবে। কাজ শেষ করে অতি দ্রুত চালুর চেষ্টা চলছে। অন্যদিকে, রামনগর ২ নম্বর পঞ্চায়েতের শাঁখারিপুকুরে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র আগামী বুধবার উদ্বোধন হবে বলে পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন। জানা গিয়েছে, ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একজন চিকিৎসক থাকবেন। এর ফলে ওই এলাকার মানুষজন উপকৃত হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ