Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পন্থের গলায় স্বস্তির সুর

টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে এসেছে জয়। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বৃহস্পতিবারের জয় সেজন্যই স্বস্তি দিচ্ছে লখনউ সুপার জায়ান্টসকে। ঘরের মাঠ একানা স্টেডিয়ামে এই মরশুমে পাঁচ ম্যাচে এটাই এলএসজি’র প্রথম জয়।

পন্থের গলায় স্বস্তির সুর
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে এসেছে জয়। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বৃহস্পতিবারের জয় সেজন্যই স্বস্তি দিচ্ছে লখনউ সুপার জায়ান্টসকে। ঘরের মাঠ একানা স্টেডিয়ামে এই মরশুমে পাঁচ ম্যাচে এটাই এলএসজি’র প্রথম জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় এসেছে ৯ রানে। অধিনায়ক ঋষভ পন্থের গলায় তাই স্বস্তি, ‘দারুণ একটা ম্যাচ হল। আমরা অনেক রকম ভাবে চেষ্টা করছিলাম সাফল্যের পথে ফেরার। দুর্ভাগ্যবশত জয় আসছিল না। এই মরশুমটা খুব কঠিন গেল দলের কাছে। তবে কখনও কখনও এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত আমাদের ব্যাটিং ও বোলিং, দুটোই একসঙ্গে ভালো হল। জয়টা খুব দরকার ছিল।’

Advertisement

শেষ ওভারে ২০ রান দরকার ছিল আরসিবি’র । সেই সময় স্পিনার দিগ্বেশ রাঠিকে বল দেন পন্থ। কেন একজন স্পিনারের উপর ভরসা রাখলেন? পন্থের উত্তর, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা রীতিমতো চাপে ছিলাম। রোমারিও শেফার্ডকে থামানোর জন্য রাঠিই ছিল সেরা লোক।’ ৫৮ বলে ১১১ করা মিচেল মার্শের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়কের গলায়। পন্থ বলেছেন, ‘অবিশ্বাস্য ইনিংস।’ ম্যাচের সেরা মার্শও খুশি, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ। আমি পাওয়ার প্লে কাজে লাগাতে চাইছিলাম। গত দুটো ম্যাচেই আমাদের ব্যাটিং ভালো হয়েছে।’ বেঙ্গালুরু ক্যাপ্টেন রজত পাটীদার বলেছেন, ‘আমরা টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। একটা-দুটো শট ঠিকঠাক হলেই আসত জয়। আমাদের হাতে আরও চারটে ম্যাচ রয়েছে। সেগুলো নিয়েই ভাবছি।’

সম্পর্কিত সংবাদ