আজ শনিবার সকালে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে সুউচ্চ জলের ট্যাঙ্কে উঠে পড়েন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁকে নামাতে হিমশিম খেতে হয় জিআরপি ও দমকল বাহিনীকে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে তাঁকে নামানো সম্ভব হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement



