উদ্বোধনের আগেই ভয়াবহ আগুন, ভস্মীভূত কালীপুজোর মণ্ডপ
  • ৭ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
Prefer us on Google

আজ উদ্বোধনের কিছুক্ষণ আগে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের অধীন জশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কালীপুজোর মণ্ডপ। বিকাল ৫টা ২০মিনিট নাগাদ মণ্ডপে আগুন লাগে। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। মুহূর্তে গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। প্রতিমা, মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। আজ সন্ধ্যা ৭টায় উদ্বোধন হওয়ার কথা ছিল।

Advertisement